বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

টানা অষ্টম বার স্বর্ণের দাম ভরিতে আরো কমলো ১৮৭৮ টাকা

প্রতিবেদক
editor
মে ২, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম আবারো কমানো হয়েছে। এবার সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৭৮ টাকা কমিয়ে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৩ মে) থেকে এ দাম কার্যকর করা হবে বলে বৃহস্পতিবার (২ মে) জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে ৩০, ২৯, ২৮, ২৭, ২৫, ২৪ ও ২৩ এপ্রিল সাত দফায় কমানো হয় স্বর্ণের দাম। সবশেষ গত ৩০ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয় ভরিতে ৪২০ টাকা।
তার আগে ২৯ এপ্রিল ১ হাজার ১১৫ টাকা, ২৮ এপ্রিল ৩১৫ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ টাকা এবং ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়। এখন আবার দাম কমানোর মাধ্যমে আট দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ২৬২ টাকা কমলো।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা শুক্রবার (৩ মে) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৪ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৩১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৪ হাজার ২৭৬ টাকায় বিক্রি করা হবে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
সূত্র : নয়া দিগন্ত

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত