সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে নিষিদ্ধ ‘পপি গাছ’

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের (প্রথম বিজ্ঞান ভবন) বাগানে দেখা গেছে নিষিদ্ধ পপি গাছ। লাল রঙের ফুলে শোভিত এসব গাছ বাগানের অন্যান্য গাছের আড়ালে বেড়ে উঠছিল। বাংলাদেশে পপি চাষ নিষিদ্ধ। কারণ এর ফলের রস থেকে তৈরি হয় আফিম, যা মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। বিষয়টি নজরে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে গাছগুলো তুলে ফেলেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ফুল বাগানের ভেতরে বাগানের মধ্যে বৃত্তাকার বেশ কিছু পপি ফুলের গাছ। বাগানের অন্য ফুল গাছের আড়ালে বেড়ে উঠছে এ গাছগুলো। বেশিরভাগ গাছেই ফুটেছে লাল রঙের ফুল। কিছু গাছে ফল ধরতেও দেখা যায়।

জানতে চাইলে বাগানের মালি মকবুল বলেন, আমরা ইচ্ছাকৃত এগুলো লাগাইনি। আগে বাগানে এগুলো লাগানো ছিল। সেখানের বীজ থেকেই এই ফুলের গাছগুলো হয়েছিল।

খোঁজ নিয়ে জানা যায়, এই বাগানের দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ। সেই সূত্র ধরে কথা হয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও কলেজ পরিদর্শক ড. এফ নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, আমাদের জানা ছিল না যে এখানে এই ফুলটি রয়েছে। অনিচ্ছাকৃত ভুলবশত এটি হয়ে গেছে। বিষয়টি জানতে পারার পরপরই আমরা সঙ্গে সঙ্গেই ফুলের গাছগুলো তুলে ফেলেছি। আপনাদের ধন্যবাদ আমাদের অবগত করার জন্য।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ‘আসলেই এ সম্পর্কে আমার কোনো তথ্য নেই। তবে যদি ইচ্ছাকৃত পপি ফুল চাষ করা হয়ে থাকে, আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর যদি এটি অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে, তাহলে আমরা সেগুলো উপড়ে ফেলব। এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।’

সর্বশেষ - অন্যান্য