রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দর্শকের মাঝে হাসি ছড়ানো দিলদার নেই ২২ বছর

প্রতিবেদক
editor
জুলাই ১৩, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তি কৌতুক অভিনেতাদের একজন দিলদার। একটা সময় যার উপস্থিতিতে প্রেক্ষাগৃহে বইতো হাসির ঝরনাধারা, দর্শকদের উচ্ছ্বাস। কমেডিয়ান হলেও বাংলা সিনেমার আর পাঁচজন নায়কদের মতোই ছিল তার জনপ্রিয়তা। কিন্তু ২০০৩ সালের আজকের এই দিনে (১৩ জুলাই) দর্শকের মুখের হাসি কেড়ে নিয়ে পাড়ি দেন না ফেরার দেশে। এই কিংবদন্তির মৃত্যর ২২ বছর পেরিয়ে গেলেও এখনও তাকে স্মরণ করেন দর্শকেরা।

দিলদার শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন সকলের মন জয় করা একজন মানুষ। চাঁদপুরে জন্ম নেওয়া এই শিল্পীর প্রকৃত নাম দেলোয়ার হোসেন। সিনেমায় এসে হয়ে গেলেন ‘দিলদার’। মাত্র ২০ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো এই মানুষটি প্রথম বড় পর্দায় সুযোগ পান ১৯৭২ সালে, ‘কেন এমন হয়’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি হয়ে ওঠেন ঢালিউডের অবিচ্ছেদ্য অংশ; যার অনুপস্থিতি বার বার বুঝিয়ে দিয়েছে তার শূন্যতা কতখানি।

দিলদার শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন প্রাণবন্ত একজন মানুষও। শুটিং সেটে থাকতেন প্রাণখোলা হাসিতে ভরা, সহশিল্পীদের উৎসাহ দিতেন, সাহস জোগাতেন। এমনকি একবার মালেক আফসারীর ‘লাল বাদশা’ ছবির জন্য ‘শুধু ডিম দিয়ে পরিচয়’ গানটিও নিজেই গেয়েছিলেন, যেটি জনপ্রিয় হয়ে ওঠে।

সিনেমায় ব্যস্ত থাকলেও পরিবারের প্রতি সমান দায়িত্বশীল ছিলেন দিলদার। কখনোই রাত ১০টার পরে শুটিং সেটে থাকতেন না। ফিরে যেতেন বাড়িতে। পরিবারের অর্থনৈতিক দিকটাও সব সময় মাথায় রাখতেন। এই অভিনেতা দুই কন্যা সন্তানের জনক। দিলদারের স্ত্রী রোকেয়া বেগম সুস্থ আছেন। বর্তমানে তিনি স্বামীর রেখে যাওয়া বাড়িতেই থাকেন।

দিলদারের প্রতি দর্শকের ভালোবাসা তো ছিলোই, পাশাপাশি ‘তুমি শুধু আমার’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন । এই পুরস্কার শুধু তার প্রতিভার আনুষ্ঠানিক স্বীকৃতি হলেও আসল সম্মান তিনি পেয়েছেন জনমানুষের হৃদয় থেকেই।


শুটিংয়ের সময় চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেতা আফজাল শরীফের সঙ্গে দিলদার। ছবি : সংগৃহীত

১৯৭২ সালের ‘কেন এমন হয়’ সিনেমার পর ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া, ‘অন্তরে অন্তরে’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘স্বপ্নের নায়ক’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নাচনেওয়ালী’ সিনেমায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন দিলদার।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পিয়ার ব্যক্তিগত সহকারী হতে ১৫ মিনিটে ১০০ আবেদন!

‘গলার কাঁটা’ ইভিএম নিয়ে এখন কী করবে নির্বাচন কমিশন?

আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে : রিজভী

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪০

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নারী মুসলিম সিনেটরকে সহকর্মীর অশোভন প্রস্তাব

বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষ্য রুয়েটে বর্ণাঢ্য র‌্যালি

আউয়াল-হুদারা ৩ মাসে করতে পারলে অন্তবর্তী সরকার কেন পারবে না : মির্জা ফখরুল

নারী জাগরণের অগ্নিশিখা বেগম রোকেয়া

একদিনে দু’বার অলআউট হয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ, সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর