রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষ্য রুয়েটে বর্ণাঢ্য র‌্যালি

প্রতিবেদক
editor
এপ্রিল ২৭, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মেধা সম্পদ দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শনিবার (২৬ এপ্রিল) সকালে রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দফতর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, মেধাসম্পদ বর্তমান বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অপরিহার্য একটি উপাদান। সকল সৃজনশীল শিল্পের মৌলিকত্ব ও উদ্ভাবন সংরক্ষণে মেধাস্বত্ব রক্ষা করা অত্যন্ত জরুরি।

তিনি এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মেধাসম্পদ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে উৎসাহ জোগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (২৬ এপ্রিল) রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় বিশ্ব মেধা সম্পদ দিবস (World Intellectual Property Day)। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও একযোগে পালিত হয় দিবসটি।

প্যাটেন্ট, ট্রেডমার্ক কিংবা কপিরাইট বিষয়ে সচেতনা বাড়াতে ১৯৯৯ সালের অক্টোবরে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) জাতিসংঘের সাধারণ পরিষদে মেধা সম্পদ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এ জন্য ২৬ এপ্রিল তারিখটি বেছে নেওয়া হয়। কারণ ১৯৭০ সালের এই দিনে ডব্লিউআইপিও প্রতিষ্ঠা হয়।

সর্বশেষ - অন্যান্য