বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মণিপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০০ শিক্ষার্থী আহত

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা যেন কমছেই না। রাজ্যটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে প্রায় ১০০ জন বিক্ষোভকারী শিক্ষার্থী আহত হয়েছেন। দাবি আদায়ে দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার পর তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মণিপুরে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পরে পুলিশের সাথে সংঘর্ষে ৯০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। মূলত দাবি আদায়ে দেওয়া আল্টিমেটাম দুপুর ১টায় শেষ হওয়ার সাথে সাথে অস্থিরতা শুরু হয়। ইন্ডিয়া টুডে এনই বলছে, আল্টিমেটাম শেষ হওয়ার পর ছাত্র এবং তাদের সমর্থকরা রাজ্যটির গভর্নরের বাসভবনের দিকে মিছিল শুরু করেন। এরপরও সাড়া না পাওয়ায় হতাশ ছাত্ররা দুপুর ২টার দিকে গভর্নরের অফিসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভ দ্রুত বাড়তে থাকে।

এরপর বিক্ষোভকারীরা অল্প দূরত্বে চলে আসার পর পুলিশ হস্তক্ষেপ করে এবং তাদের সাসনে আগাতে বাধা দেয়। একইসঙ্গে সংলাপের জন্য প্রতিনিধি নিয়োগের আহ্বানও জানায় পুলিশ। তবে আলোচনার জন্য পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও ছাত্রদের অধিকাংশই রাজ্যপালের সাথে সরাসরি সাক্ষাতের বিষযে জোর দেন। একপর্যায়ে জনতাকে ছত্রভঙ্গ করতে কর্তৃপক্ষ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করলে উত্তেজনা আরও বেড়ে যায়। এর জেরে সংঘাত ছড়িয়ে পড়ে এবং এতে ছাত্রসহ বেশ কয়েকজন ব্যক্তি আহত হন এবং কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মেকআপ না করলে বেশি খুশি হই : সাদিয়া আয়মান

পূর্ব তিমুরকে ৮ গোলে উড়িয়ে জয় বাংলাদেশের

রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পরিবেশ রক্ষায় পাটকেন্দ্রিক শিল্প-সংস্কৃতির প্রসার ও উদ্ভাবন জরুরি: রিজওয়ানা হাসান

ক্রীড়া বিকেন্দ্রীকরণে যথাযথ অবকাঠামো প্রয়োজন : আসিফ মাহমুদ

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের সন্দেহভাজন আসামি আটক

বৈষম্যহীন রাষ্ট্র পেতে  নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি

ছিল একাধিক বিলাসবহুল গাড়ি, কত সম্পত্তি রেখে গেলেন রতন টাটা?

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ট্রাইব্যুনালে ৫৬ অভিযোগের ৫৪টিতে প্রধান আসামি হাসিনা