বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পূজা হবে শান্তিপূর্ণ, মাঝে মধ্যে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
editor
অক্টোবর ১০, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : এবারের পূজা সবচেয় শান্তিপূর্ণ হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তার দায়িত্ব সরকারের। ৩৬৫ দিনই দেশের মানুষ নিরাপদে থাকবে। মাঝে মধ্যে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণভাবে। এই সরকার চার কোটি টাকা অনুদান দিয়েছে। পূজার জন্য নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আমাদের। ১৩ তারিখ দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকববে। এরপরও সারাদেশে নিরাপত্তা থাকবে। যেখানে যতটা দরকার, সেই পরিমাণ সশস্ত্র বাহিনী দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেভাবেই কাজ চলছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত