নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদ ও পুঙ্গতবরনকারী বীরদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শিরোইল এলাকায় থাকা পূবালী মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ আলী রায়হান ও সাকিব আনজুমকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান সকল শহীদকে স্মরণ করা হয়। তাদের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মুহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল হাসান বুলবল, ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহ হুসাইন আহমেদ মেহেদী, মহানগর জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, জামায়াতে ইসলামীর মহানগরীর যুব বিভাগের সভাপতি সালাহউদ্দিন, ইসলামী ছাত্রশিবিররের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাফেজ মাওলানা নুরুজ্জামান, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ খাইরুল ইসলাম।
দোয়া মাহফিলে মহানগর জামায়াতে ইসলামীর উলামা বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন দোয়া পরিচালনা করেন।
এতে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদে গড়তে হবে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ শান্তি চায়, এদেশের মানুষ নিজেদের নাগরিক অধিকার চায়, আর কোনো স্বৈরশাসন এদেশের মানুষ দেখতে চায় না।
ইমাজ উদ্দিন মন্ডল তার বক্তব্যে বলেন, এখন জুলাই আন্দোলনের নতুন নতুন মাস্টামাইন্ড বের হচ্ছে। অথচ তারা মাঠেই ছিলোনা। যারা বলেছিল আন্দোলনের সাথে সম্পর্ক নাই- তারা এখন বড় অন্দোলনের স্টেক হোল্ডার। কোন ফ্যাসিস্ট বা তাদের সহযোগীদের হাতে দেশ তুলে দেয়া হবে না। ইসলামী দল গুলো এক হচ্ছে। আমরা আন্দোলনের চেতনাকে ভুলণ্ঠিত হতে দিতে পারিনা।


















