মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এক মঞ্চ মাতালেন কিংবদন্তী দুই গায়ক

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: একই মঞ্চ মাতালেন দুই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী। একজন অরিজিৎ সিংহ ও অপর জন এড শিরান। চলতি বছরের শুরুর দিকে দিলজিৎ দোসানজের সঙ্গে মঞ্চে পারফর্ম করার পর এবার লন্ডনের এক অনুষ্ঠানে অরিজিৎ সিংহের সঙ্গে বাঁধলেন জুটি। সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেন তারকা গায়ক অরিজিৎ সিংহ। ক্যাপশনে তিনি কৃতজ্ঞতা জানালেন এড শিরানকে অনুষ্ঠানে ‘পারফেক্ট’ ছোঁয়া দেওয়ার জন্য।

১৫ সেপ্টেম্বর লন্ডনে কনসার্ট ছিল ‘গেরুয়’’ গায়কের। তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, ‘লন্ডন গতকাল রাতে এমন দারুণভাবে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। ভালবাসা ও কৃতজ্ঞতা। ধন্যবাদ এড শিরান পারফেক্ট’ মুহূর্তের জন্য।’ যে অনুরাগীরা লন্ডনের এই কনসার্টে উপস্থিত ছিলেন তারা পোস্ট করেছেন ভিডিও। সেখানে মঞ্চে তাদের একসঙ্গে পারফর্ম করতে দেখা গেলো। দর্শকদের সারপ্রাইজ দিয়ে অরিজিৎ হঠাৎই মঞ্চে নিয়ে আসেন এড শিরানকে। এরপর তারা একসঙ্গে এড শিরানের জনপ্রিয় ‘পারফেক্ট’ গানটি গান মুগ্ধ দর্শকও গলা মেলান।

সে সময় ভক্তরা নিজেদের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে মায়াময় পরিবেশ তৈরি করেন। কেউ লিখলেন এটি ‘পারফেক্ট কোলাবোরেশন’। কেউ আবার মজা করে লিখলেন, ‘অরিজিৎ সিংহ দারুণভাবে পারফেক্ট গাইতে পারেন কিন্তু এড শিরান কি ‘চন্না মেরেয়া’ গান গাইতে পারবেন? একেই বলে গানের ওপর নিজের আধিপত্য বিস্তার করা। এমনবি অরিজিতের কণ্ঠে নিজের গান শুনে এড শিরানও হতভম্ব।

প্রসঙ্গত, চলতি বছরেই ভারতে এসেছিলেন এড শিরান। ২০২৪ সালের তার এশিয়া ও ইউরোপ ট্যুরের শেষে ভারতে আসেন তিনি। সেই সময় তিনি দেখা করেন বলিউডের কিং শাহরুখ খান ও আয়ুষ্মান খুরানার সঙ্গেও। তিনি নেটফ্লিক্সের জনপ্রিয় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তেও এসেছিলেন। তাকে দেখা গিয়েছিল ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’ অনুষ্ঠানেও।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু?

চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই : নাহিদ

বাংলাদেশকে ২৬৬ রানের লক্ষ্য ছুঁড়লো আফগান

রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, নির্ধারিত সময়সূচিতে চলবে ট্রেন

গণমাধ্যম কর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেয়া শুরু

রাবিতে ‘স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার–২০২৫’ অনুষ্ঠিত

জবির যৌক্তিক দাবি মেনে নিতে এত গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের

রাবিতে গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের কার্যক্রম থাকলেও নীরব ছাত্রদল-বাম সংগঠন

ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ