রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী শিক্ষাবোর্ডে যোগদান করলেন নতুন ডিডি

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৬, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (ডিডি) (হিসাব ও নিরীক্ষা) হিসাবে যোগদান করেছেন সরকারী আজিজুল হক কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইব্রাহিম হোসেন। রোববার বিকেল পাঁচটার দিকে বোর্ডের চেয়ারম্যনের কাছে পদায়নপত্র দিয়ে যোগদান করেন।

ইব্রাহিম হোসেন বিসিএস এ যোগদানের পূর্বে ফিনান্সিয়াল অর্গানাইজেশন, মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যাংকিং প্রতিষ্ঠান সহ কমপক্ষে দশটি প্রতিষ্ঠানে যথেষ্ট সুনাম ও পেশাদারিত্বের সাথে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে ইউনিভার্সিটি অফ নটিংহাম থেকে এম এ ইন এডুকেশন ডিগ্রী অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন সময়ে পথশিশুদের নিয়ে কাজ, অ্যাডভেঞ্চারাস জার্নি এবং স্কিল ডেভেলপমেন্টসহ চারটি ক্যাটাগরিতে কাজ করবার জন্য তিনি স্কটল্যান্ডের ডিউক অব এডিনবার্ড অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেন। নায়েমের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাচ ১৫০ তম বুনিয়াদি প্রশিক্ষণে তিনি সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন।

ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে তিনি মালয়েশিয়া, সৌদি আরব, বাহরাইন ভ্রমণ করেছেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার অন্তর্গত কালাই উপজেলার থুপসারা গ্রামে। যোদানের পর তার অনুভূতি জানতে চাইলে ইব্রাহিম হোসেন বলেন, আমি আমার উপর অর্পিত দ্বায়িত্ব সততা নিষ্ঠার সাথে পালন করবো।

সর্বশেষ - অন্যান্য