বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রতিবেদক
editor
নভেম্বর ২৬, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : মুরলেস্তেকে ৫-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে ব্রুনাই দারুসসালামকে হারিয়েছিল বাংলাদেশ। আজ শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জোড়া গোল, ইকরামুল, মানিক ও বায়েজিদ একটি করে গোল করেন।

বাংলাদেশ পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার ডিফেন্সের উপর চাপ বজায় রাখে। শ্রীলঙ্কার গোলরক্ষক ভালো পারফর্ম করলেও বাংলাদেশের ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবলে ৫ গোল হজম করতে হয়েছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। পাঁচ মিনিটের ব্যবধানে বাংলাদেশ দুই গোল পায়। ২৪ মিনিটে আরিফের দারুণ পাস থেকে ইকরামুল মাথা ছুঁইয়ে জালে বল পাঠিয়ে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন। এরপর অপুর অসাধারণ পাসে মানিক দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো তিন গোল করে। ৬৪ মিনিটে রিফাতের পাস থেকে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়জিদ দূর থেকে জোরালো শটে গোল করেন। ইনজুরি সময়ে অধিনায়ক ফয়সাল হাফ-ভলিতে দারুণ লং রেঞ্জ শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন।

বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা ৯০ মিনিট ভালো ফুটবল খেলেছে। গোলের সুযোগ তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে এজন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সবার কাছে দোয়া চাই।’

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ এ গ্রুপে রয়েছে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুরলেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর বাহরাইনের বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মুল প্রতিদ্বন্দ্বী মুলত চীন ও বাহরাইন।

সর্বশেষ - অন্যান্য