সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সেরা শাহরুখ-রানি, আইফায় বাজিমাত করলেন আরও যারা

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) এবারের আসর বসেছিল। ২৭ সেপ্টেম্বর শুরু হয় দুই দিনের এই আয়োজন। গত রাতে পুরস্কার ঘোষণা করা হয়। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। গত বছর তার মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘জওয়ান’-এর জন্য এ পুরস্কার পেলেন তিনি।

আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেলেন তিনি। এ বছর বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে।

সিনেমা জগতে ২৫ বছর পূর্ণ হওয়ায় সম্মানিত করা হয়েছে করণ জোহরকে। শাহরুখ ও ভিকির পাশাপাশি তিনিও এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির (আইফা) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন। এছাড়া মঞ্চে পারফর্ম করলেন কৃতি স্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন কিংবন্তি রেখা।

এক নজরে এ বছর পুরস্কার পেলেন যারা :

সেরা সিনেমা: অ্যানিমেল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জাওয়ান)
সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সহ-অভিনেতা – অনিল কাপুর (অ্যানিমেল)
সেরা সহ-অভিনেত্রী – শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা খলনায়ক – ববি দেওল (অ্যানিমেল)
সেরা গল্প – রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা গল্প (অ্যাডাপ্টেড) – টুয়েলভথ ফেল
সেরা সংগীত পরিচালনা – অ্যানিমেল
সেরা সংগীতশিল্পী (পুরুষ) – ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিমেল)
সেরা সংগীতশিল্পী (মহিলা) – শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)
সেরা গীতিকার – সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল)

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের ওপর নজরদারীর নির্দেশ কতটা উদ্বেগের?

প্যারিস অলিম্পিকের সোনা জিতে চীনকে টপকে গেলো যুক্তরাষ্ট্র

‘মোবাইলে আঙুল চালিয়ে জীবন শেষ করে দিও না’

রাসিকের প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মুহাম্মদ হুমায়ূন কবীর

একনেকে ইউনিভার্সিটির নাম পরিবর্তন ও দুই প্রকল্প বাতিল

সকালের যে অভ্যাসগুলো ক্ষতিকর কোলেস্টেরল দূর করে

কোটা বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করলেন রাবি শিক্ষার্থীরা

ভালোবাসা দিবসের পরিকল্পনা জানালেন সাফা কবির

বাংলাদেশে ১০ শিশুর ৯ জনই পারিবারিক সহিংসতার শিকার : ইউনিসেফ

ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্কারোপ নিশ্চিত করার ঘোষণা দিলেন ট্রাম্প