শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

প্রতিবেদক
editor
জানুয়ারি ৩০, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : রাজধানীর বনানীতে একটি পাঁচ তলা ভবনের পাঁচ তলায় থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গোডাউনটি কীসের প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস তা জানাতে পারেনি। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ভবনটি পাঁচ তলা, ভবনটির পাঁচ তলায় থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে সংবাদ পাওয়ার পর আমাদের ৪টি ইউনিট সন্ধ্যা ৭টা ২২ মিনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ছাড়া বাসাও রয়েছে এ ভবনে। তবে কীসের গোডাউন তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের সংবাদও আসেনি আমাদের কাছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিতর্কের মুখে যেসব পোস্ট মুছে দিলেন তামান্না

রুয়েট প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন উপস্থিতির হার ৭৭.৯৫ শতাংশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আরইউজের শ্রদ্ধা নিবেদন

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : কাদের

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় পড়া শুরু

রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা ছাত্রদলের : ভিপি আবীর, জিএস নাফিউল

দাবি মানার আশ্বাসে জবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

‘শীতে প্রেমিকের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে : সৌরসেনী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা

শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাকসুর কার্যক্রম শুরু