সোমবার , ২৩ জুন ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাবা-মায়ের জন্য দোয়া চাইলেন ভাবনা

প্রতিবেদক
editor
জুন ২৩, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

অনরাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তার বাবা-মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন। ভাবনা তার পোস্টে পরিবারের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন এবং বিশেষ দিনগুলোতে পরিবারের সঙ্গে থাকার গুরুত্ব তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মায়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করি ভাবনা লিখেছেন, ‘আম্মু আব্বুর বিবাহ বার্ষিকী। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার পরিবার। আমি সবসময় চেষ্টা করেছি স্পেশাল দিনগুলোতে কখনো কাজ না রাখতে।’

তার কথায়, ‘আমার মা বাবা কে আমি এভাবেই দেখতে চাই। আমাদের এই চারজনের আমরাই ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে সবসময় আনন্দে রাখুক। সুস্থ রাখুক। আমার আম্মু আব্বুর জন্যে সবাই দোয়া করবেন। ধন্যবাদ।’

ভাবনার এই পোস্টে ভক্ত ও অনুরাগীরা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। বিকে কর্মকার নামের একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘সবাইকে অনেক সুন্দর লাগছে।’ সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি। আরেকজন লিখেছেন, ‘মাশাআল্লাহ খুব ভালো থাকবেন সবসময়।’

অভিনেত্রী ভাবনা প্রায়শই সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তার পরিবারের প্রতি এই ভালোবাসা ও শ্রদ্ধাবোধ নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছে।

সর্বশেষ - অন্যান্য