সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি

প্রতিবেদক
editor
আগস্ট ৪, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন। এতে করে ইসরায়েলের টানা হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ৮৩৯ জনে পৌঁছেছে বলে রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে, আহত হয়েছেন আরও ৮৬৬ জন। ফলে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জনে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন করে ২৯০টি মরদেহ শনাক্ত করে তালিকায় যুক্ত করা হয়েছে। এখনও অনেক মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেগুলোর কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ৬৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫১১ জনের বেশি আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮৭ জনে এবং আহত হয়েছেন ১০ হাজার ৫৭৮ জনেরও বেশি।

যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় আবারও হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৩৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৭ হাজার ৫৪৭ জন। এ হামলায় জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে যায়।

গত বছরের নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইসরায়েলের এই যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে ২৬৬ রানের লক্ষ্য ছুঁড়লো আফগান

একস‌ঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন বোন

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই উদ্বেগ জামায়াত আমিরের

গাজায় প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার ৬৬০

‘মাদক মামলায় যুবককে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে’

সন্দ্বীপে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার : প্রধান উপদেষ্টা

তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ে রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

ঈদুল আজহা কবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের যেভাবে আর্থিক সহায়তা ও ত্রাণ পাঠাবেন

ফরিদা পারভীনের মৃত্যুতে লোকসংগীতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো : ফখরুল