বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

একস‌ঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন বোন

প্রতিবেদক
editor
জুন ২৬, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে একস‌ঙ্গে এইচএসসি পরীক্ষা দি‌চ্ছেন তিন‌ বোন। বৃহস্প‌তিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার সখীপুর আবা‌সিক ম‌হিলা ক‌লেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছেন তারা।

একসঙ্গে এইচএসসি পরীক্ষা দেওয়া তিন বোন হ‌লেন- সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মে‌য়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মে‌য়ে সাদিয়া ইসলাম (১৮) ও ছোট মে‌য়ে রাদিয়া ইসলাম (১৭)। একসঙ্গে তিন‌ বো‌নের পরীক্ষা দেওয়ার ঘটনা‌টি সবার নজর কে‌ড়ে‌ছে।

জানা গে‌ছে, শিক্ষার্থীদের বাবা শ‌ফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী হওয়ায় সেখা‌নেই তিন‌ বোনের জন্ম। এরপর ২০১০ সা‌লে সৌ‌দি আর‌বের মক্কায় ব্যবসা-বা‌ণিজ্য বাদ দি‌য়ে প‌রিবার নি‌য়ে দে‌শে চ‌লে আসেন শ‌ফিকুল ইসলাম।

তিনি বলেন, বিগত পরীক্ষায় মেয়েদের ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি এবার এইচএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল কর‌বে। তারা উচ্চশিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবে ব‌লে ম‌নে ক‌রি।

এইচএসসি পরীক্ষার্থী তিন বোন ব‌লেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণ করাই তাদের প্রধান লক্ষ্য। তা‌দের ইচ্ছা মে‌য়েরা উচ্চ শিক্ষালাভ ক‌রে প্রতি‌ষ্ঠিত হ‌য়ে নি‌জে‌দের পাশাপা‌শি সমাজ ও দে‌শের কল্যাণে ভূ‌মিকা রাখ‌বে। তিন‌ বোন সবার কা‌ছে দোয়া চান।

সখীপুর আবা‌সিক ম‌হিলা ক‌লে‌জের অধ্যক্ষ এম এ রউফ বলেন, ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএস‌সি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে ব‌লে আশা ক‌রি।

সর্বশেষ - অন্যান্য