শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

যারা নির্বাচন পেছাতে চান তারা গণতন্ত্রে বিশ্বাস করে না : সালাম

প্রতিবেদক
editor
আগস্ট ৯, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের তারিখ ঘোষণার পরও যারা নির্বাচন পেছাতে চান অথবা নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। শনিবার দুপুরের দিকে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসন, নিপীড়ন, জুলুম ও নির্যাতন উপেক্ষা করেই বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রেখেছে। বিএনপি সব সময় চেয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হোক।

এ জন্য ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিএনপিকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হলেও বিএনপি তা গ্রহণ করেনি। কারণ বিএনপি সব সময় চেয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকুক।’

বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে অভিযোগ করে চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর বিএনপিকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপি গণতন্ত্রের চর্চা অব্যাহত রেখেছে। দেশে গণতান্ত্রিক সরকার গঠিত হোক, সে লক্ষ্যে কাজ করছে।

আব্দুস সালাম জানান, নগরীর পাঠানপাড়া ঈদগাহ মাঠের সামনে সড়কে বেলা আড়াইটায় মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, অনেক দল আছে তারা গণতন্ত্রের কথা বলেন। কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে গণতন্ত্র নেই। কয়টি দল কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন করেছে। কিন্তু বিএনপি প্রতিটি জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর করে নেতা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।

রোববার রাজশাহী মহানগরীর নেতা নির্বাচনের জন্য সম্মেলন করা হচ্ছে। এই সস্মেলন দীর্ঘদিন হয়নি। এর অনেক কারণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন-অর-রশিদ, যুগ্ম আহবায়ক নজরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

চোখে মরিচ গুঁড়া ছিটিয়ে ছুরিকাঘাত, হাসপাতালে অভিনেত্রী মঞ্জুলা

এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি নাসির উদ্দিন

বিএনপি’র নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে পুলিশে দিন : মির্জা ফখরুল

বিজয় দিবস : স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

শরিকদের কোন কোন মন্ত্রণালয় দিলো বিজেপি

যারা নির্বাচন পেছাতে চান তারা গণতন্ত্রে বিশ্বাস করে না : সালাম

শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে মাদরাসা শিক্ষার ভূমিকা অপরিহার্য : অধ্যাপক মুজিবুর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় কোস্টারিকার সমর্থন

জলপাই বাগানে কী করছেন বুবলী?

ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের বৈঠক