রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

লুক নিয়ে ট্রলের মুখে নুসরাত ফারিয়া

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সামাজিক মাধ্যমে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের মাঝে। কখনো রূপের দ্যুতি নিয়ে নজর কাড়েন, আবার কখনো ফ্যাশন সেন্সে মুগ্ধ করে দেন। কিন্তু নিজের নতুন লুক নিয়ে এবার ব্যাপক ট্রলের মুখে পড়েছেন নায়িকা।

সম্প্রতি নিজের পেজে গাড়িতে বসে থাকা অবস্থায় ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন নায়িকা। কিন্তু সেখানে তার চেহারার পরিবর্তন দেখে নেটিজেনরা তাকে নিয়ে নানা কটাক্ষ ও নেতিবাচক মন্তব্য করেন। ভিডিওতে তাকে কালো চশমা এবং পশ্চিমা পোশাকে ঠোঁট মিলিয়ে গান গাইতে দেখা যায়। তবে নেটিজেনদের নজর কেড়েছে তার চেহারার গঠন, বিশেষ করে তার থুতনির অস্বাভাবিক তীক্ষ্ণতা।

ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই দাবি করছেন, অতিরিক্ত প্লাস্টিক সার্জারি করার কারণেই তার চেহারার এই দশা হয়েছে। এক অনুরাগী মন্তব্য করেছেন, সার্জারি করতে করতে কী অবস্থা হয়েছে থুতনির! আরেকজন লিখেছেন, ভি-শেপ দিয়ে ফেসটাকে কী করেছে!

অনেকে আবার তার ফ্যাশন সেন্স ও চেহারা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেও ছাড়েননি। অনেকে তাকে সরাসরি ‘ক্ষ্যাত’ বলেও সম্বোধন করেছেন।

নুসরাত ফারিয়া প্রায়ই তার জিম সেশন এবং গ্ল্যামারাস ভিডিওর মাধ্যমে ভক্তদের আলোচনায় থাকেন। তবে এবারের ভিডিওতে তার ‘শার্প’ লুক ভক্তদের কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি। যদিও ভক্তদের এসব নেতিবাচক মন্তব্যের বিপরীতে এখন পর্যন্ত ফারিয়া নিজে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

চিঠি লিখে তরুণীর আত্মহত্যা : স্বামী লাপাত্তা, যাননি কর্মস্থলেও

নির্বাচিত সরকারে দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই : ড. ইউনূস

প্রাকৃতিকভাবে শক্তি বাড়াতে যে ৬ খাবার খাবেন

মাহফুজ উল্লাহর কাছে আমি অত্যন্ত ঋণী : মির্জা ফখরুল

রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের

জুলাই গণহত্যা : হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি শুরু

বাহরাইনের মন্ত্রিপরিষদ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার : অ্যাটর্নি জেনারেল

নভেম্বরে গণভোটের দাবিতে ইসির সামনে বিক্ষোভ