রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত পরাজিত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকায় তার বাসায় যান মিনু। এসময় তারা একে অপরের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। সাক্ষাৎকালে একে অপরকে মিষ্টিমুখ করানো হয়। এসময় ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।

প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আমরা সবাই একসাথে মিলেমিশে আছি এবং থাকব। আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান ছিল, আছে, থাকবে। সরকারি দল বিরোধী দল মিলেই দেশের রাজনীতি। রাজশাহীর উন্নয়নের ব্যাপারে আমার কথা যেগুলো ছিল, সেগুলোর সাথে মিনু ভাইয়ের কথার অনেক মিল আছে। আইনশৃঙ্খলা উন্নতি, রেশম ও গার্মেন্টসকে আগানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে। মেডিকেল সেক্টর ডেভেলপ হবে। শিশু হাসপাতাল চালু করতে হবে।

এসময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সবাই মিলে একসাথে রাজশাহী গড়ব। শান্তিপূর্ণ শহর হিসেবে থাকবে। সবাই শান্তশিষ্ট। আমরা একসাথে উন্নয়নকাজ করে যাব।

তিনি আরো বলেন, আমাদের সহাবস্থান থাকবে। বিশ্বসেরা শহর হবে রাজশাহী।

সাক্ষাৎকালে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সবাইকে নিয়ে রাজশাহীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মিনু। এসময় মিনুর হাতে ইসলামী বই উপহার তুলে দেন প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

বিএনপির বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর নেতারা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয়ী পান। এদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬টি ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পান ১ লাখ ৩৭০ ভোট। পরবর্তীতে তারেক রহমানের মন্ত্রিসভায় ভূমিমন্ত্রীর দায়িত্ব পান মিনু।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

২ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ : নির্বাচন কমিশন

নুরের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র : মামুনুল হক

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 

আত্মগোপনে থেকে মিশন পরিচালনা ইসলামের স্বীকৃত পন্থা

রাজশাহীতে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ফাইজা গ্রেফতার

সুন্দরবন রক্ষায় কনক্রিট অ্যাকশন প্ল্যান করা হবে : পরিবেশ উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

গাজায় দুর্ভিক্ষ ভয়াবহ, খাদ্য সহায়তা আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

‘নির্ধারিত সময়ের মধ্যেই শ্রম সংস্কার সুপারিশ প্রণয়ন করতে পারব’