শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশকে জয়ের জন্য ১৯৪ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড

প্রতিবেদক
editor
নভেম্বর ৩০, ২০২৪ ১:১২ অপরাহ্ণ

জিল্লুর রহমান জয় : সিরিজের প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল। আয়ারল্যান্ড জয়ের জন্য বাংলাদেশকে ১৯৪ রানের টার্গেট দিল । প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। সর্বোচ্চ রান আসে আমির হোনটারের ব্যাট থেকে তিনি ৮৮ বলে ৬৮ রান করে স্বর্ণ আক্তারের বলে এলবি ডাবলু হয়ে সাজ ঘরে ফিরেন। বাংলদেশের পক্ষে সুলতানা আক্তার ২টি, নাহিদা আক্তার ১টি ও স্বর্ণ আক্তার ১টি করে উকেট লাভ করেন।

আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগ্রেসদের। অন্যদিকে সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ড নারী দলের। গত ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কয়েন ভাগ্য সহায় হয়নি নিগার সুলতানা জ্যোতির। এবার আইরিশরাও শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। মিরপুরে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।

আয়ারল্যান্ড একাদশ:

সারাহ ফোর্বস, গ্যাবি লুইস, অ্যামি হান্টার ( অধিনায়ক), অরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লেয়া পল, উনা রেমন্ড-হোই, আর্লেন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট, অ্যামি ম্যাগুয়ার।

বাংলাদেশ একাদশ:

ফারজানা হক, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, মারুফা আক্তার।

সর্বশেষ - অন্যান্য