সোমবার , ২৪ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মেহজাবীন আমার জীবনের সেরা অংশ : রাজীব

প্রতিবেদক
editor
জুন ২৪, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: শোবিজ পাড়ায় দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের প্রেম, বিয়ের গুঞ্জন বহুদিন ধরে। যদিও এই দুই তারকার কেউই বিষয়টি নিয়ে কখনো মুখ খুলেননি। বহুবারই এই প্রশ্নের মুখে উত্তর এড়িয়ে গেছেন কিংবা অস্বীকার করেছেন। বরাবরই নিজেদেরকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন। তাই বলে ভক্তদের নজর তো আর এড়াতে পারেননি, তাদের মুখও বন্ধ করতে পারেননি।

প্রায়শই দেশে কিংবা দেশের বাইরে একসঙ্গে দেখা মেলে এই জুটির। নিজেদের সম্পর্কে সীলমোহর না দিলেও একে অন্যের প্রশংসায়, ভালোবাসায় পঞ্চমুখ হয়েছেন একাধিকবার। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারেও দেখা মিলল সেই চিত্র। যেখানে মেহজাবীনকে নিয়ে খোলামেলা কথা বলেছেন তার ‘প্রেমিক’ রাজীব।

মেহজাবীনকে জীবনের সেরা পার্ট উল্লেখ করে রাজীব বলেন, ‘তাকে আমি যতোটা জানতে থাকি, ততোটাই মনে হয় এর চেয়ে ভালো সাপোর্টিভ কেউ হতে পারতো না। তার চেয়ে ভালো কারো সঙ্গে পরিচয়ও হতে পারতো না। সে আমার জীবনের সেরা একটি অংশ’। পরিবারের সঙ্গে মেহজাবীনের সঙ্গে সম্পর্ক কেমন, সেটাও জানিয়েছেন এই নির্মাতা। তিনি বলেন, ‘সবাই তাকে খুব পছন্দ করে। সে খুব দারুণ একজন অভিনয়শিল্পী। কারো আগে পেছনে নেই। খুবই স্ট্রেইট ফরোয়ার্ড।’

মেহজাবীনকে জীবনসঙ্গী হিসেবে পেলে নিজের প্রতিক্রিয়া কেমন থাকবে সেটাও জানান রাজীব। বলেন, ‘সে আমার জীবনে এলে আরতো কিছু বলারই নেই। এটা দারুণ কিছু হবে। যদি না আসে, তাহলে মনে হবে- আসলেও তো পারতো!’ এর আগে গেল বছরে মেহজাবীন-রাজীব জুটিকে একসঙ্গে কক্সবাজারে ঘুরতে দেখা গেছে। সে সময় একজন অন্যজনের ব্যক্তিগত ফটোগ্রাফারের দায়িত্বও পালন করেছেন। সেসব নিয়ে কম আলোচনা হয়নি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

৫৪ বছরে লাভের চেয়ে ক্ষতিই বেশি, সামনে বিশাল চ্যালেঞ্জ : জামায়াত আমির

মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট থেকে ঢাকার উদ্দেশে তারেক রহমান

কখন মিলবে রেনুর এক ব্যাগ রক্ত!

লং মার্চ টু ঢাকা সোমবার: সমন্বয়ক আসিফ মাহমুদ

রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

সুনীতাকে বুঝতে হবে, দিব্যাকে দেখে নিজেকে সামলানো কঠিন: গোবিন্দ

সিরিয়ার সীমান্ত অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারে ইসরায়েলের অস্বীকৃতি

বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : জাহাঙ্গীর আলম