সোমবার , ১ জুলাই ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

প্রতিবেদক
editor
জুলাই ১, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারত থেকে নেমে আসা উজানি ঢল ও বৃষ্টিপাতের কারণে ফের বাড়ছে সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি। এছাড়া রবিবার থেকে থেমে থেমে ঝরছে বৃষ্টি। সোমবার ভোররাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। ফলে হু হু করে বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। শোনা যাচ্ছে তৃতীয় দফার বন্যার পদধ্বনি। সিলেট আবহাওয়া অফিস সোমবার (১ জুলাই) সকালে জানিয়েছে, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সিলেটে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবারসহ আগামী কয়েকদিন আরও বৃষ্টি বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে বলে জানা গেছে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্যমতে- সোমবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এসময় পানি ছিল বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপরে। কিন্তু রবিবার পর্যন্ত এ পয়েন্টে পানি বিপদসীমার নিচে ছিল। এছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি রয়েছে বিপদসীমার ৮১ সেন্টিমিটার উপরে।

সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে সিলেট ও ভারতে বৃষ্টিপাত হচ্ছে। ভারতের পাহাড়ি ঢলও আসছে। তাই রবিবার সকাল থেকে জেলার সব নদ-নদীর পানি বাড়তে শুরু করে। সোমবার পানি আরও বেড়েছে। দেখা দিয়েছে ফের বন্যার আশঙ্কা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নিঃশর্ত ক্ষমা চাইলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জুঁই

রাজশাহীতে ইসলামী ব্যাংক হাসপাতালে বিনামূল্যে ঠোঁটকাটা তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারি

মেয়েকে মাইলস্টোনে ভর্তি করাতে চেয়েছিলেন তিশা, ভেঙে পড়লেন কান্নায়

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবেন পোশাক শ্রমিকরা

৩১ বছরেই মারা গেলেন জনপ্রিয় কাং সিও হা

বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে : মিনু

রেমালের প্রভাব, সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, আশা সিইসির

তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ছাত্রলীগ নিষিদ্ধ করায় ছাত্র সংগঠনগুলোর আচরণে কোনো পরিবর্তন আসবে?