শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে ইসলামী ব্যাংক হাসপাতালে বিনামূল্যে ঠোঁটকাটা তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারি

প্রতিবেদক
editor
অক্টোবর ৩, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি করা হচ্ছে। রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ২০০৭ সাল থেকে এই সেবা দিয়ে যাচ্ছে। বিশ্ব হাসি দিবস উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) সকালে সেবাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে হাসপাতালটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জানানো হয়, সম্প্রতি ১৮ জন ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে চিকিৎসা শেষে ওষুধ ও যাতায়াতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মগত এই রোগে আক্রান্ত মানুষদের সমাজে অনেকেই অবহেলা করে। অনেক সময় তাদের ‘হাসির পাত্র’ বানানো হয়। তাদের মুখে প্রকৃত হাসি থাকে না। সার্জারির পর তাদের মুখে হাসি ফুটেছে।

চিকিৎসকেরা জানান, আর্থিক সক্ষমতা না থাকার কারণে অনেক রোগীর চিকিৎসা হয় না। তবে স্মাইল ট্রেন ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ২০০৭ সাল থেকে রাজশাহীতে সম্পূর্ণ বিনা মূল্যে এই প্লাস্টিক সার্জারির সেবা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমাজ উদ্দিন মণ্ডল। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আল মামুন আর রশিদ, প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. ইউসুফ আলী ও অ্যানেসথেসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা. মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মাইল ট্রেনের পেশেন্ট কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম উজ্জ্বল।

সর্বশেষ - অন্যান্য