শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে, আশা সিইসির

প্রতিবেদক
editor
নভেম্বর ২৯, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব প্রস্তুতি চূড়ান্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি মক ভোটিং (ভোট মহড়া) বা ভোট মহড়া পরিদর্শন শেষে এ আশা প্রকাশ করেন সিইসি।

সিইসি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে আমরা মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রেখেছি। ইনশাআল্লাহ, জাতিকে সুন্দর, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করেছি তা আমরা বাস্তবায়ন করবো।

নাসির উদ্দিন জানান, নির্বাচনের পাশাপাশি এবার অতিরিক্ত গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যার জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি আরও জানান, গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোট হবে কেবল ‘হ্যাঁ’ বা ‘না’-এর ভিত্তিতে। আইন অনুযায়ী, প্রশ্নগুলো একসঙ্গে বান্ডেল করা হয়েছে এবং পৃথক অপশন নেই, যা সম্পূর্ণরূপে রাজনৈতিক সিদ্ধান্তেই নির্ধারিত হয়েছে। এখন থেকে এ নিয়ে তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় ব্যাপক প্রচারণার দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন

এক-এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে : তারেক

দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই : অধ্যাপক মজিবুর

আগ্নেয়াস্ত্র জমা দেননি শামীম ওসমান ও তার পরিবার

উচ্চতর লক্ষ্য নির্ধারণে ব্যবস্থা কার্যকর হলেও বাস্তবে অগ্রগতি নেই : রিজওয়ানা হাসান

যে ৫ অভ্যাস কিডনি সংক্রমণ বাড়িয়ে দেয়

শাহরুখের কিং সিনেমায় গান গাইছেন এড শিরান, জল্পনা তুঙ্গে

‘সবাই বিচারক হয়ে উঠছে, পরিবারগুলো ট্রমায় ডুবছে : ফারিয়া

পৃথিবী ক্রমশ অস্থির হয়ে উঠছে : ড. ইউনূস

জাজের নায়িকা হওয়ার প্রস্তাব ফেরালেন দীপ্তি