সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঘরের মাঠে বিধ্বস্ত ম্যানইউ, চেলসির ড্র

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : দুঃস্বপ্নের এক রাত কাটলো ম্যানচেস্টার ইউনাইটেডের। বড়দিনের আগে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হলো তারা। অন্যদিকে চেলসি প্রিমিয়ার লিগের শীর্ষে ওঠার সুযোগ মিস করেছে এভারটনের বিপক্ষে ০-০ গোলের ড্র করে। ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম, যিনি আবারও মার্কাস রাশফোর্ডকে তার স্কোয়াডের বাইরে রাখার মাশুল দিলেন বড় হারে। এমন সিদ্ধান্ত তাকে ফেলেছে প্রবল সমালোচনার মুখে।

১৩তম স্থানে পড়ে থাকা ইউনাইটেড নভেম্বর মাসে এরিক টেন হ্যাগকে বরখাস্ত করে নিয়োগ দেয় স্পোর্টিং লিসবনের আমোরিমকে। কিন্তু ভাগ্যবদল নয়, উল্টো তার অধীনে সব প্রতিযোগিতায় নয়টি ম্যাচে চারটি পরাজয়ের শিকার হয়েছে দলটি। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বৃহস্পতিবার লিগ কাপ থেকে বিদায় নেওয়ার পর এটি ইউনাইটেডের দ্বিতীয় টানা হার।

ইউনাইটেড তাদের শেষ ছয়টি ম্যাচেই প্রথমে গোল খেয়েছে। ফলে এই ম্যাচে ২৯ মিনিটে হুইসেনের গোলে পিছিয়ে পড়ার পরই দর্শকরা দুয়োধ্বনি দিতে থাকে নিজেদের দলকে। ৬১ মিনিটে ক্লুইভার্ট পেনাল্টি থেকে এবং দুই মিনিটের মাথায় সেমেনয়ু গোল করে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। শেষ বাঁশি বাজার পরেও ক্ষুব্ধ সমর্থকদের বিদ্রুপ শুনতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সামরিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বিদেশি ৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুলের জামিন

জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা

গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

যে কোনও নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান : খামেনি

ইভিএম ছাড়াই সুন্দর নির্বাচন হবে : বদিউল আলম

এমপি আনার খুনের ডিএনএ পরীক্ষার জন্য মাংসের নমুনা দেশে আনা হবে

পরীক্ষার দাবিতে কাফনের কাপড় জড়িয়ে রাজশাহীতে শিক্ষার্থীদের অনশন

মাতৃত্বকালীন ডিপ্রেশনের কথা বলে সমালোচনার মুখে সানা