সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

২১৯ বিচারক বদলি, পদোন্নতি ৩১ জনের

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৯, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: একযোগে নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের ২১৯ জন বিচারককে বদলি এবং ৩১ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রোববার (০৮ সেপ্টেম্বর) পৃথক আদেশে এসব বিচারক বদলি ও পদোন্নতির কথা জানায়। বদলি: সহকারী ও সিনিয়র সহকারী জজ ১১৪ জন, জেলা জজ ৫২ জন, অতিরিক্ত জেলা জজ ৪৭ জন এবং যুগ্ম জেলা জজ ৬ জন সর্বমোট বদলি ২১৯ জন।

পদোন্নতি : যুগ্ম জেলা জজ ২৩ জন, অতিরিক্ত জেলা জজ ৬ জন, সিনিয়র সহকারী জজ ১ জন ও সহকারী জজ ১ জন, সর্বমোট পদোন্নতি ৩১ জন। প্রজ্ঞাপনে উল্লেখিত তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বদলি হওয়া ও পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আইন সচিব গোলাম সারওয়ার ওএসডি, চলতি দায়িত্বে গোলাম রাব্বানী : আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি করে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে। এ শূন্যপদে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) গোলাম রাব্বানীকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ - অন্যান্য