বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

প্রতিবেদক
editor
অক্টোবর ৩০, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজ দল এবার এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল। এবার ক্যারিবিয়ানদের লক্ষ্য আরো বড়। শেষ ম্যাচ জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করতে চান ক্যারিবিয়ান ব্যাটার অ্যালিক আথানজে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আথানজে বলেন, ‘হ্যাঁ, উদ্দেশ্য এটাই (হোয়াইটওয়াশ), কিন্তু আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না এবং আমরা শুক্রবারে আবার একটি ভালো খেলা উপহার দিতে আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।’

এই ম্যাচে একাধিক ক্যাচ মিস করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজ দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন আথানজে, ‘আমার মনে হয়েছে আমরা কিছু রান কম করেছি, কিন্তু তা সত্ত্বেও, আমরা দল হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে আমরা বল হাতে ভালো শুরু করতে পারি। ফিল্ডিং… আজ আমরা মাঠে সেরা ছিলাম না, কিন্তু বোলাররা আবার তাদের জাত চিনিয়েছে এবং উইকেট তুলে নিয়ে তাদের আটকে রেখেছে।’

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকেই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আথানজে বলেন, ‘আমার মনে হয় না আমি তখন দলে ছিলাম, কিন্তু এটা নিশ্চিত যে, যদি আমরা তাদের ৩-০ ব্যবধানে হারানোর সুযোগ পাই, আমরা অবশ্যই সেই সুযোগ নেব।’

সর্বশেষ - অন্যান্য