রবিবার , ৯ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
editor
জুন ৯, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিদবদক : রাজশাহীতে ভ্যানচালককে গলাকেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। রোববার (৯ জুন) দুপুরের দিকে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার সদর পৌরসভার আস্করপুর মহল্লার মিনারুল ইসলাম, মাসুদ রানা ও সাদিপুর মহল্লার জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল। রায় ঘোষণাকালে মামলার দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে আদালতের আদেশে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিঠু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাটি ২০২০ সালের ৯ অক্টোবরের। ওই দিন সন্ধ্যার পর চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে স্থানীয়রা ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিনকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জালালের গ্রামের বাড়ি চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামে। চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় নিহত জালালের ছেলে পরদিন থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৫ এপ্রিল পুলিশ আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এতে ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই জালালকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর এ মামলায় আদালতে মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রোববার এ রায় ঘোষণা করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘টিম তারেক’-এ কারা থাকছেন

ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনায় বাইডেন

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

তরুণীর সঙ্গে ইয়ামালের মজার ঘটনা, পরিচয় দিলেন ‘রায়ান’ নামে

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য মাইলফলক : রাষ্ট্রপতি

আফগানিস্তানে শিলাবৃষ্টি-ভারী বর্ষণে নিহত অন্তত ২৯

রাজশাহীতে যুবদলের ত্যাগীদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগে মানববন্ধন

বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ আখ্যা, তীব্র ক্ষোভ মমতার

ট্রেন্ডে গা ভাসালেন কৌশানি

বাংলাদেশের সঙ্গে প্রথম এলএনজি রফতানি চুক্তি ট্রাম্প প্রশাসনের