রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত রাজশাহী জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। কমিটি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নগরীর তালাইমারী মোড়ে এ কম’সূচির আয়োজন করেন। তারা প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

এতে সড়কের দুই পাশে যানজট দেখা দেয়। তবে জরুরি পরিবহনগুলোকে যেতে দেওয়া হয়। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’সহ নানা ধরনের স্লোগান দেন।
এসময় শিক্ষার্থী আবদুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য রাখেন। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে কমিটি বাতিলের জন্য শনিবার পর্যন্ত সময় বেঁধে দেন। কমিটি বাতিল না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা রোববার এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থী আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি তাদের আশ্বাস দিয়েছে। আর দ্রুতই কমিটি বাতিল না হলে আবারো কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

জানা যায়, ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরদিনই কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থী। এর পর থেকেই তারা ধারাবাহিক কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

এপ্রিলের প্রথমার্ধে সাধারণ নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার

‘ছাভা’ ছবিতে রাশমিকার নজরকাড়া লুক প্রকাশ

আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

সালমানের ‘এশিয়ান ট্যুর’ থেকে বাদ পড়লেন সোনাক্ষী সিনহা

নারায়ণগঞ্জ বন্দরে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম: ওয়াশিংটন পোস্ট

রুয়েটে ক্যারিয়ার ক্রুইজের উদ্বোধন

‘গৃহকর্মীও নির্যাতিতা হতে পারেন’ -পরীমনির সেই ইস্যুতে পাশে ন্যান্সি

প্রধান উপদেষ্টার চীন সফরে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক সহযোগিতা