বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রুয়েটে ক্যারিয়ার ক্রুইজের উদ্বোধন

প্রতিবেদক
editor
আগস্ট ৬, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ক্যারিয়ার ক্রুইজ ২.০’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের আয়োজন করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সোসাইটি অফ প্রসেস ইঞ্জিনিয়ারিং, রুয়েট (এসপিইআর)।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘এই ধরণের আয়োজন আমাদের শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার বেছে নিতে সহযোগিতা করছে। দক্ষ জনবলের খোঁজে এখানে নামকরা প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে সিভি গ্রহণ করে। ফলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকরির জন্য বসে থাকতে হয় না।’ রুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডীনj অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফh আহম্মদ চৌধুরী এবং ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

আরো উপস্থিত ছিলেন রুয়েটের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রসঙ্গত, ক্যারিয়ার ক্রুইজে স্বনামধন্য মোট ৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহকারী প্রতিষ্ঠানগুলোতে রুয়েটের শিক্ষার্থীরা সরাসরি তাদের জীবন বৃত্তান্ত (সিভি) জমা দেন। পরে সেই সিভি বাছাই করে প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষ জনবল বাছাই করে নেবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

জেলখানায় আত্মহত্যার চেষ্টা দক্ষিণ কোরিয়ার সাবেক মন্ত্রীর

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ভালোভাবে চলে না: গণশিক্ষা উপদেষ্টা

অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন

আপত্তিকর অবস্থায় আটক : রাবির সেই শিক্ষক ও ছাত্রীকে সাময়িক বহিষ্কার

মুস্তাফিজের পাশে দাঁড়ালেন শশী থারুর, মন্তব্য করলেন কাইফ

ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে বিভিন্ন স্থাপনায় পরিকল্পিত অগ্নিকাণ্ড : আবদুস সালাম

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিতে পারেন ট্রাম্প

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৩৯ টাকা

অনন্ত-রাধিকার বিয়েতে কারা হাজির ছিলেন?

বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠতায় কৌশলগত চাপে ভারত