বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

যোগ না দেওয়া পুলিশদের আর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দান করেননি তারা অপকর্মের সঙ্গে জড়িত। তাদের আর কাজে যোগদান করতে দেয়া হবে না। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর আজ বাংলাদেশ নবজাগরণে উজ্জীবিত। বিগত সরকার আর সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের হতে পারিনি। ফলে ছাত্র-জনতার গণঅভুত্থানে স্বৈরাচার সরকার দেশত্যাগে বাধ্য হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগ দান করেননি তাদের আর কাজে যোগদান করতে দেয়া হবে না। বাংলাদেশ আনসার বাহিনীকে যুগোপযোগী করে আগামীতে সাজানো হবে।

আনসার বাহিনীকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের পর থানা, ট্রাফিক, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ডিএমপির থানাগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করেছে এবং হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সাথে সাথে পুলিশ বাহিনীর স্বল্পতার মাঝেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। জাতির জরুরি প্রয়োজনে সাহসী ভূমিকা রাখার জন্য বাহিনীটির সব সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আইন উপদেষ্টা : দেশেট আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই

সাবেক আইজিপি সিরাজুল ইসলামের মৃত্যু

বাঁশ ও বেতসহ কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার : রিজওয়ানা হাসান

বাঘায় ধর্ষণকরীদের বিচারের দাবিতে র‌্যালি ও মানববন্ধন

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা

কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না : হিমি

বুধবারের মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধ: আইনমন্ত্রী

চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার

অবাধ ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচনের দাবিতে ২ প্যানেলের ১২ দফা প্রস্তাবনা

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ৮৪৮ প্রার্থী, সময় বাড়ল আরো দুই দিন