বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে শপিং ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রতিবেদক
editor
আগস্ট ১৫, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির মধ্যে একটি রিভলবার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, পিস্তলের ২৮টি গুলি ও শটগানের সাতটি গুলি রয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলার নওপাড়া ইউনিয়নের তোতাপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করার সময় নওপাড়া ইউনিয়নের তোতাপাড়া কালভার্টের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি নীল প্লাস্টিকের ব্যাগ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ব্যাগটি খোলেন। তারা ব্যাগের ভেতর এসব অস্ত্র ও গুলি দেখতে পান। এরপর এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কীভাবে ব্রিজের নিচে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - অন্যান্য