বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ট্রাম্পকে বুকে জড়ালেন ১৩ বর্ষী কিশোর

প্রতিবেদক
editor
মার্চ ৬, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে দেখা করেছেন সিক্রেট সার্ভিস এজেন্ট ডিজে ড্যানিয়েল। বুধবার রাতে ডিজের সঙ্গে ছিল তার পরিবার। হোয়াইট হাউসের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ড্যানিয়েল ট্রাম্পের চেয়ারের পাশে দাঁড়িয়ে আছেন এবং এক সময় বুকে জড়িয়ে নিচ্ছেন।

ট্রাম্প ডেস্কে বসেই প্রশ্ন করে, কি দারুণ তোমার পরিবার। ১৩ বর্ষী কিশোর তখন বলেন, ‘আমি আরও একটি জিনিস নিয়ে এসেছি, তা হল একটি বড় হাগ।’ তখন তার দুই হাত দিয়ে চেয়ারে বসে থাকা ট্রাম্পকে জড়িয়ে নেন। মার্কিন প্রেসিডেন্ট এমন অবস্থায় খানিকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। ধাতস্ত হয়ে বলেন, ‘ওকে ভালো। এটা সত্যিই দারুণ। দেখো কত দুর্দান্ত এক পরিবার পেয়েছো।’ এরপর আমেরিকার প্রেসিডেন্ট হাত মেলান ড্যানিয়েলের বাবার সঙ্গে। কুশলাদি বিনিয়ম করেন।

হোয়াইট হাউসের পোস্ট করা ভিডিওতে দুজন শিশুকেও দেখা যায়। ডিজে ড্যানিয়েলের গল্প তারপর বিশদভাবে বর্ণনা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ড্যানিয়েলের মস্তিষ্কের ক্যান্সার ধরা পড়েছে। সে আর মাত্র পাঁচ মাস বাঁচবে। ’ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন কংগ্রেসে প্রথম বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আজ রাতে, ডিজে, আমরা তোমাকে সবচেয়ে বড় সম্মান জানাবো। আমি আমাদের নতুন সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কুরানকে তোমাকে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের এজেন্ট হিসেবে নিয়োগ কার জন্য অনুরোধ করেছি। ’

ট্রাম্প আরও বলেন, সে (ডিজে) সব সময় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছে।’ পরে ট্রাম্প হাইস্কুলের সিনিয়র জেসন হার্টলিকে বলেন, ‘তোমার আবেদন গৃহীত হয়েছে। ’ তার (জেসন) ‘সবচেয়ে বড় স্বপ্ন’ হলো মার্কিন সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টে যোগ দেওয়া।

তিনি বলেন, ‘হার্টলি ক্যাডেট কর্পসে যোগ দেবে। সে সব সময় তার বাবার উত্তরাধিকার বহন করতে চেয়েছিলেন।’ পরে ডিজের হার্টলিকে হাই ফাইভ দিতে দেখা গেছে। ভাষণে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘আমেরিকা ফিরে এসেছে।’

সর্বশেষ - অন্যান্য