শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাকসুতে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত কে এই তোফা?

প্রতিবেদক
editor
অক্টোবর ১৭, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ তোফা। কে এই তোফা প্রশ্ন সকলের? যিনি ১১টি প্যানেলের প্রার্থীদের হারিয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা যায়, তোফায়েল আহমেদ তোফা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের বর্তমান সহ-সভাপতি। তার বাসা চট্টগ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত।

নির্বাচন কমিশনের তথ্য মতে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৬ হাজার ৭৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তোফায়েল আহমেদ তোফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাত্রশিবির মনোনীত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর প্রার্থী হাচান হাওলাদার পেয়েছেন ৬ হাজার ৭৬৩ ভোট। ১৭ ভোট বেশি পেয়ে স্বতন্ত্র থেকে একমাত্র বিজয়ী তিনি।

এ বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীদের বেছে নিয়েছেন। গ্রহণযোগ্যতা থাকলে প্যানেলের বাইরে থেকেও প্রার্থীদের হারিয়ে বিজয়ী হওয়া যায়, যার বড় উদাহরণ আমি। প্রথমেই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের ভোটেই আজ আমি নির্বাচিত। শিক্ষার্থীদের সমন্বয়ে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সৌদি পৌঁছেছেন বাংলাদেশী ৬৮ হাজার ২৮০ হজযাত্রী

ইন্দোনেশিয়ায় সাপের পেটের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও-১ আসনে বিশাল ভোটের ব্যবধানে মির্জা ফখরুলের জয়

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নারী মুসলিম সিনেটরকে সহকর্মীর অশোভন প্রস্তাব

আরইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল আউয়াল সভাপতি ও ডালিম সম্পাদক নির্বাচিত

ইতিহাসের তৃতীয় দল হিসেবে যে কীর্তি গড়ল ভারত

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

কৃষ্ণসাগরে রাশিয়ার ২ ট্যাঙ্কার জাহাজ উড়িয়ে দিলো ইউক্রেন

৭ হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে : তারেক রহমান

প্রধান বিচারপতির শপথ গ্রহণ আজ