বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় সাপের পেটের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
editor
জুলাই ৩, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় অজগর সাপের পেটের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ বুধবার (৩ জুলাই) জানিয়েছে, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সিতেবা গ্রামে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। এটি এই প্রদেশে গত এক মাসে সাপের আক্রমণে কোনো মানুষ নিহত হওয়ার দ্বিতীয় ঘটনা। সিরিয়াতি নামের ৩৬ বছর বয়সী ওই নারী গতকাল সকালে অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে বের হন। কিন্তু তিনি ফিরে না আসায় আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

সিরিয়াতির স্বামী আদিনসা বাড়ি থেকে ৫০০ মিটার দূরে তার জুতা এবং প্যান্ট পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পর তিনি একটি বড় অজগরকেও দেখেন। যা রাস্তা থেকে ১০ মিটার দূরে অবস্থান করছিল। ওই সময় সাপটি জীবিত ছিল। গ্রাম প্রধান লাইয়িং বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “সিরিয়াতির স্বামী দেখতে পায় সাপটির পেট অনেক বড়। তখন তার সন্দেহ বাড়ে। তিনি তখন সাপটির পেট কাটার জন্য গ্রামবাসীর সহায়তা চান। পেট কেটে সিরিয়াতির মরদেহ পাওয়া যায়।”

মানুষকে সাপের এমন আস্ত গিলে খাওয়ার ঘটনা খুবই বিরল। কিন্তু গত কয়েক বছরে বেশ কয়েকজন মানুষকে সাপ এভাবে হত্যা করেছে। গত মাসে এই প্রদেশের আরেকটি বিভাগে সাপের পেটের ভেতর নারীর মরদেহ পাওয়া গিয়েছিল। গত বছর প্রদেশটির একটি গ্রামের বাসিন্দারা ২৬ ফুট লম্বা অজগর সাপকে পিটিয়ে মারেন। গ্রামবাসী দেখতে পান সাপটি গ্রামের এক কৃষককে শ্বাসরুদ্ধ করে গিলে খাচ্ছে।

সূত্র: এএফপি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দাঁত না মেজেই শুটে চলে আসেন সহশিল্পী : বিদ্যা বালান

দীর্ঘ প্রতীক্ষার অবসান, নিবন্ধন পেল জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন

তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল

ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন সরব?

বাবরের ব্যাটিং দেখে পুরো বিশ্ব হাসছে, বিশ্রাম নেওয়া উচিত : বাসিত

কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক, পাশে থাকার আশ্বাস

একটি সুন্দর দিন শুরু হয় সুন্দর মনোভাবে : বুবলী

মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে : উপদেষ্টা ফরিদা