বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটদান শেষে রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্রে ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এর আগে তিনি ভোট দেওয়ার পর বলেন, আজ আমার জীবনে মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।

প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি। দিনব্যাপী উৎসব করি, সবাই মিলে উৎসব করি। বাংলাদেশের সবার জন্য আজ মহাআনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে, নতুন সূচনা শুরু হচ্ছে— এটিই আমাদের আজকের প্রতিক্রিয়া।

গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তাই সবাইকে গণভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, সবাইকে অনুরোধ করব- এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য। সবাইকে মোবারকবাদ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পতিত সরকারের ঘনিষ্ঠ নেসকোর নির্বাহী পরিচালকের চাকরির মেয়াদ নবায়নের সুপারিশে ক্ষোভ

ওজন কমিয়ে হাজির হলেন শাবনূর

আন্দোলনরত ডাক্তারদের আলোচনায় বসার ডাক মমতার

সব যেন আগের মতো ঠিক হয়ে যায় : তানিয়া বৃষ্টি

ভিজিডি-ভিজিবিসহ বিভিন্ন কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদ বাঘায় জামায়াতের মানববন্ধনে বিএনপির হামলা, আহত-৫

আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, এদেশেই থাকবো : ধর্ম উপদেষ্টা

গ্লাস হাতে মনোকিনিতে পুল পার্টি, চল্লিশে যে ভয় পিয়ার

শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ : বাণিজ্য সচিব

জাতীয় নির্বাচনের আচরণবিধি ও ভোটকেন্দ্র নিয়ে বৈঠকে ইসি

দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি কমবে : দুদক চেয়ারম্যান