শনিবার , ৩১ মে ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আব্রামের জন্মদিনের কেক কাটলেন গৌরী-সুহানা, ছিলেন না শাহরুখ

প্রতিবেদক
editor
মে ৩১, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : দেখতে দেখতে ১২ বছর পার করে ফেলল বলিউড কিং শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান। বাবার চোখের মণি, সব সময়ে শাহরুখের সঙ্গেই থাকে ফুটফুটে আদরের একরত্তি। সারোগেসির মাধ্যমে পৃথিবীতে এসেছিল আব্রা, তবুও কোলের ছেলেকে বিশেষ যত্নে বড় করতে চেয়েছিলেন নায়ক।

শাহরুখ জানিয়েছিলেন, দেখতে যেমন শান্তশিষ্ট, স্বভাবে মোটেও লক্ষ্মী নয় আব্রাম। বরং তার দৌরাত্ম্য সামলাতেই হিমশিম ন্যানিরা। বড় হয়ে সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে আব্রাম— এমনই আশা শাহরুখের। যদিও ছেলের ১২তম জন্মদিনে থাকলেন না শাহরুখ।

বাবার পর যার সঙ্গে আব্রামকে সব চেয়ে বেশি দেখা যায় সে বোন সুহানা খান। ভাইয়ের জন্মদিনে মা গৌরীর সঙ্গে ছিলেন সুহানা। মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফেতে আব্রামের এবারের জন্মদিন উদ্‌যাপন হল। তাদের পক্ষ থেকেই সেই আয়োজনের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

সেই ছবি এবং ভিডিওগুলো পোস্ট করে তাদের পক্ষ থেকে লেখা হয়,‘নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফের ডিজাইনার গৌরী খান, সুহানা খান এবং শাহরুখের পুরো পরিবারকে আপ্যায়ন করতে পারা ভীষণ আনন্দের ব্যাপার, তাও আবার আব্রামের জন্মদিন উদ্‌যাপনের জন্য।’

সাধারণত তারকা-সন্তানদের জন্মদিনে যে ধরনের আয়োজন থাকে, তেমন কোনো কিছুই ছিল না। খান পরিবারের ঘনিষ্ঠরা ছিলেন, সঙ্গে ছিল আব্রামের পছন্দের সব খাবার। যেমন পিৎজা, নানা ধরনের মিষ্টি ও আব্রামের প্রিয় কেক। এত কিছুর মধ্যে সকলেই খুঁজেছেন শাহরুখকে। কিন্তু শোনা যাচ্ছে, নিজের আগামী ছবির কাজ পড়ে যাওয়ায় নাকি আব্রামের জন্মদিনে থাকতে পারেননি শাহরুখ।

সর্বশেষ - অন্যান্য