সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

লেভান্তেকে হারিয়ে এক নম্বরে বার্সেলোনা

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : এক বছরেরও বেশি সময় পর ফ্রেঙ্কি ডি ইয়াং গোল করলেন। ফারমিন লোপেজের জোরালো শট কাঁপাল জাল। লেভান্তের বিপক্ষে সহজ জয়ে লা লিগার শীর্ষে ফিরে রিয়াল মাদ্রিদকে চাপে রাখল বার্সেলোনা।

মৌসুমের শুরুতে লেভান্তের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে জিততে হয়েছিল হ্যান্সি ফ্লিকের দলকে। এবার তারা জিতল ৩-০ গোলে। ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদের হারের সুযোগ কাজে লাগিয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে চূড়ায় কাতালান জায়ান্টরা।

অ্যাটলেটিকো মাদ্রিদ ও জিরোনার কাছে টানা পরাজয় বার্সার আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছিল। ৪ মিনিটের মাথায় মার্ক বার্নালের গোলে তা ফিরে পায় তারা। ন্যু ক্যাম্পে গোলমুখ খোলার পর প্রথমার্ধে ব্যবধান ২-০ করে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩২ মিনিটে ডি ইয়াংয়ের গোলটি ছিল ২০২৫ সালের জানুয়ারির পর প্রথম।

বেঞ্চ থেকে উঠে এসে লোপেজ ম্যাচ মুঠোয় এনে দেন। ৮১ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া তার শট ছিল অপ্রতিরোধ্য। ২৫ ম্যাচে ২০তম জয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রিয়াল (৬০)।

সর্বশেষ - অন্যান্য