সোমবার , ২২ এপ্রিল ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঝিনাইদহে ট্রেন ও ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

প্রতিবেদক
admin
এপ্রিল ২২, ২০২৪ ৮:২৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার (২৬) নামের এক নরসুন্দর ও ট্রাকের ধাক্কায় লিটন হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

জানা গেছে, রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহের সুন্দরপুর স্টেশনের অদূরে প্রকাশ কুমার ট্রেনে কাটা পড়ে মারা যান। রাতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোয়ালন্দ ট্রেনে কাটা পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে রেলওয়ে পুলিশ তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।

নিহত প্রকাশ কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের দেবেন বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার কালুকালি গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন এবং তালেশ্বর বাজারে নরসুন্দরের কাজ করতেন। তবে স্থানীয়দের ধারণা প্রকাশ কুমার আত্মহত্যা করে থাকতে পারেন।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার মশিয়ার রহমান ঢাকা পোস্টকে জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পওয়ার পর যশোর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা বলতে পারেননি স্টেশনমাস্টার মশিয়ার রহমান।

অপরদিকে সোমবার (২২ এপ্রিল) ভোরে আসলাম হোসেন লিটন নামের এক মোটরসাইকেলচালক বারোবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হন। লিটন কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

সর্বশেষ - অন্যান্য