বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নামের সঙ্গে কোনো ‘পদবি’ ব্যবহার করেন না কাজল

প্রতিবেদক
editor
এপ্রিল ৯, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং ভারত সামিট ২০২৫ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। যেখানে তিনি নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল৷কাজল কখনোই তার নামের পাশে কোনো পদবি ব্যবহার করেন না। কেন অভিনেত্রী তার পদবি ব্যবহার করেন না, সেই কথাই সেই অনুষ্ঠানে ফাঁস করলেন।

কাজল নামের সঙ্গে তার পদবি ব্যবহার না করার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে বলেন, তিনি পরিবারের উত্তরাধিকারের চাপ এড়াতে এটি করেছিলেন। অভিনেত্রী জানান, যখন তিনি বলিউডে পা রাখছিলেন, তখন তার মা তনুজা তার পদবি ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং দাদা-দাদুর বংশের কথাও বলেছিলেন।

তবে কাজল বলেছিলেন, তিনি নিজের প্রতি সৎ থাকতে চান এবং বংশের বোঝা বহন করতে চান না, তাই তিনি কেবল তার প্রথম নাম ‘কাজল’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আশা করেছিলেন, এটি তাকে অপ্রয়োজনীয় প্রত্যাশা এড়াতে সাহায্য করবে।

রাইজিং ভারত সামিট ২০২৫-এ কাজল বলেন, এটি একান্ত নিজের পছন্দ ছিল। কিন্তু তারপর থেকে এখনও আমি অনুভব করেছি যে আমি কারোর পক্ষ নিতে চাইনি। তিনি আরও বলেন, আমি নিজের প্রতি সৎ থাকতে চেয়েছিলাম, বংশের বোঝা চাইনি। তাই আমি ভেবেছিলাম যদি আমি কেবল কাজল নামে পরিচিত হই, তাহলে হয়তো আমার উপর এত চাপ থাকবে না।

কাজল চলচ্চিত্র জগতের একটি বিশিষ্ট পরিবার থেকে এসেছেন। তিনি প্রবীণ অভিনেত্রী তনুজা এবং চলচ্চিত্র পরিচালক শোমু মুখার্জির কন্যা। তার দিদা শোভনা সমর্থও একজন অভিনেত্রী ছিলেন এবং তা কুমারসেন একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। এদিকে তার পিতামহ শশধর মুখার্জি, একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন।

অভিনেত্রী কাজলকে পরবর্তীতে কায়োজ ইরানির ছবি ‘সারজামিন’-এ দেখা যাবে। যেখানে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করবেন। তার অভিনীত বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিটি ২০২৫ সালের ২৭শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সাইফের লড়াইয়ের পরও বাংলাদেশের হার, ফাইনালে ভারত

এক-এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে : তারেক

রাজশাহীতে আইন উপদেষ্টা : দেশেট আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই

‘এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা

এবার মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন নয়াদিল্লি

গাজায় ৩০ ফিলিস্তিনি নিহত, তবু ট্রাম্প বললেন— ‘যুদ্ধবিরতি ঝুঁকিতে নেই’

অস্থির পেঁয়াজের বাজার, এবার কোথায় গিয়ে ঠেকবে দাম?

যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা নিয়ে হতাশ অ্যাঞ্জেলিনা জোলি

রণবীর-দীপিকার কন্যা বড় হয়ে কেমন হবে জানালেন জ্যোতিষী