বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

স্টেডিয়ামে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, আটক ৬

প্রতিবেদক
editor
অক্টোবর ৩০, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের পাহাড়তলীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে। বুধবার (৩০ অক্টোবর) রাত নয়টার দিকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দাবি করেছে, আহতরা তাদের সংগঠনের কর্মী। এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় জানান, ম্যাচ চলাকালে সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে তর্কের সূত্রে সংঘর্ষ হয়।

রিদুয়ান হৃদয় অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীপন্থিদের হামলায় আমাদের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন। তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের নাম–ঠিকানা যাচাই করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অন্যান্য