নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) বাসায় ঢুকে খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত লিমন মিয়ার (৩৫) রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তার রিমান্ডের আবেদন জানায় পুলিশ। এসময় শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক মামুনুর রশিদ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রিমান্ড মুঞ্জুর হওয়ার পর তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর ঘটনাটির বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


















