বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আমাকে হারানো এত সহজ না : অহনা

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৫, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’, ‘পুত্রবধূ’সহ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। সেগুলোর শ্যুটিং শেষ করে এখন নিজেকে সময় দিচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অহনা জানান, এখনকার সময়ের দর্শকের রুচির পরিবর্তন এসেছে। তিনি মনে করেন, গল্পে পরিবর্তন আনতে হবে, কারণ দর্শক গল্পে সমসাময়িক বিষয়গুলো দেখতে চায়।

অহনার কথায়, ‘দর্শক নিজেদের সম্পৃক্ত মনে করতে পারেন, এমন গল্প এখন বেশি হওয়া দরকার। ইতোমধ্যে যে গল্পগুলোতে অভিনয় করেছি, সেখানে দেশের পরিবর্তনের একটা ছাপ আছে।’ এদিকে শোবিজের সিন্ডিকেট অভিনেত্রীকে হতাশ করে। তার কথায়, ‘অভিনয়ে ফেরার পর সিন্ডিকেট ভালো করে বুঝেছি। বুঝতে পেরেছি, আমাদের মিডিয়া আর আগের মতো নেই। সিন্ডিকেটে থাকলে হয়তো হারিয়ে যেতাম। আমি হারাইনি। বরং সিন্ডিকেটে না গিয়ে আমি নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পেরেছি।’

নিজেকে বদলে কাজে নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছেন তিনি। তার অভিনীত নাটকগুলো থেকে দর্শকের কাছ থেকে চরিত্রের প্রশংসাও পান। তবে এই ভালোবাসা প্রাপ্তি কমে আসলে তখন নিজেকে নিয়ে নতুন করে ভাববেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, ‘অভিনয় দিয়েই কিন্তু এত বছর টিকে আছি। কিন্তু এটা কি সহজ ছিল? আমাকে অনেক বাধা পেরিয়ে ক্যারিয়ার ধরে রাখতে হয়েছে।’ ক্যারিয়ারের শুরুতে শিশুশিল্পী হিসেবে কাজ করেন অহনা। এরপর মাঝে কিছু বিরতি নেন তিনি। ফিরে এসেও নিয়মিত পেতেন কাজের প্রস্তাব। অভিনেত্রীর কথায়, ‘আমি কিন্তু শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছি। আমাকে হারানো এত সহজ নয়।’

সর্বশেষ - অন্যান্য