বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

লাইফ সাপোর্টে আছেন চিত্রনায়িকা অঞ্জনা

প্রতিবেদক
editor
জানুয়ারি ২, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ চিত্রনায়িকা অঞ্জনা। প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান গত এক সপ্তাহ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তবে অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে অঞ্জনাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি।

জানা যায়, হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন জ্বরে আক্রান্ত ছিলেন এ নৃত্যশিল্পী। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। পরে চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় অঞ্জনা রহমানকে।

অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। দুজনেই মায়ের সঙ্গে আছেন। বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘দস্যু বনহুর’ দিয়ে তাঁর শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরের পদত্যাগ

স্টেডিয়ামে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০, আটক ৬

নুরকে দেখতে ঢামেকে ফখরুল

‘উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ, পদোন্নতি না দিয়ে করলেন বদলী’

গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে নাগরিক সমাজকে ক্ষমতায়িত করতে কাজ করছে ইইউ

বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ মণিপুর রাজ্য সরকারের

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

রাজশাহীতে কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ ইন্দোনেশিয়ার

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

১০২ কোটি টাকা জরিমানা রানিয়ার