রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ইংল্যান্ডের কাঁপন ধরিয়েও হারের আক্ষেপ নিগার সুলতানা জ্যোতির

প্রতিবেদক
editor
অক্টোবর ৬, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য হোঁচট খেয়েছে টাইগ্রেসরা। গতকাল (শনিবার) রাতে শারজাহতে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে আশা জাগিয়েও ২১ রানে হেরে গেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড সর্বসাকুল্যে করতে পারে ১১৯ রান। আরেকটা বড় জয়ের জন্য মঞ্চটা যেন প্রস্তুত করেই রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। আরও স্পষ্ট করে বললে স্পিনাররা।

তবে বাংলাদেশি ব্যাটাররা ১১৯ রানও তাড়া করতে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জ্যোতিদের সংগ্রহ ছিল মোটে ৯৭ রান। ফলে হারতে হয়েছে ২১ রানের ব্যবধানে। ম্যাচ হারের পর অধিনায়ক জ্যোতির কণ্ঠে ছিল বড় দলকে হারাতে না পারার আক্ষেপ। ১১৯ রান করতে না পারায় অধিনায়কের কাঠগড়ায় দলের ব্যাটাররা, ‘আমরা বড় দলকে হারানোর দারুণ সুযোগ হারালাম। আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। তবে আমাদের ব্যাটাররা হতাশ করেছে। তারা পাওয়ার প্লে’তে যেভাবে শুরু করেছিল, তারপর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি।’

জ্যোতি আরও বলেন, ‘এমন উইকেটে ভালো জুটির দরকার ছিল। পাওয়ারপ্লেতে আমরা রান করতে পারিনি। এটা আমাদের ভুগিয়েছে। ভুল সময়ে আমিও আউট হয়ে গেলাম। সে (মোস্তারি) দারুণ খেলেছে। আগের ম্যাচেও খেলেছে। খুবই খুশি তাকে নিয়ে। আশা করি সামনের ম্যাচগুলোতে সে একই কাজ করতে পারবে।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

১৬ এপ্রিল ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক

নুরের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে : সাখাওয়াত

‘ধুরন্ধর’-এ অর্ধেক বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ রণবীর, বিতর্ক তুঙ্গে!

ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১২

আ. লীগকে রুখে দিতে রাতেই জিরো পয়েন্টে শতশত ছাত্র-জনতা

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতিতে সমর্থন নেই মোদী সরকারের : বিক্রম মিশ্রি

পিটিআইকে বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে বললেন ইমরান

দ্বিগুণ পিছিয়ে থেকেও বার্সেলোনাকে জেতালেন পেদ্রি-তোরেসরা

ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবার কিছুতেই ভুলছি না : শোলাঙ্কি

রাজশাহীতে ৫ আগস্ট থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার