রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে ৫ আগস্ট থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

প্রতিবেদক
editor
জানুয়ারি ১২, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর রাজপাড়া থানা থেকে ৫ আগস্ট হারিয়ে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর ঘাট এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যক্তি মালিকানাধীন একটি রিভলবার ও ৫০ রাউন্ড গুলি থানায় জমা ছিল। ৫ আগস্ট সেগুলো হারিয়ে যায়। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আগ্নেয়াস্ত্রটি নগরীর কাজীহাটা এলাকার এক ব্যক্তির। এর লাইসেন্স নম্বর-২০২৮। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।

সর্বশেষ - অন্যান্য