বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, স্বস্তিতে ফিরছে ঘরে

প্রতিবেদক
editor
জুন ৫, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কমলাপুর রেলস্টেশনে নেমেছে ঘরমুখো মানুষের ঢল। তিন স্তরের কড়া নিরাপত্তাবেষ্টনী ও টিকিট চেকিংয়ের মাধ্যমে যাত্রীরা স্টেশনে প্রবেশ করছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন সকাল থেকেই ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো: সাজেদুল ইসলাম বলেন, ‘যাত্রীদের ভোগান্তি লাঘব করে ঈদযাত্রা নিরাপদ করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তির।’

তিনি আরো জানান, সকাল থেকে এ পর্যন্ত ১৫টি ট্রেন নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে। সারাদিনে মোট ৬৩টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে এবং এখন পর্যন্ত কোনো ট্রেনের সিডিউল বিপর্যয় নেই।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত