বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মালদ্বীপে আছেন ভালোবাসার উত্তাপে তাহসান-রোজা

প্রতিবেদক
editor
জানুয়ারি ১৫, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : তারা কেবলই হাসে, কেবলই গায়…হাসিয়া খেলিয়া মরিতে চায়’- রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই লাইন দুটি এখন তাহসান ও রোজার ক্ষেত্রে খুব যায়। হেসে-খেলে এই নবদম্পতি এখন মালদ্বীপে আছেন ভালোবাসার উত্তাপে। সেখান থেকেই ছড়াচ্ছেন ভালোবাসার সৌরভ।

উম্মে হাবিবা রোজা উম্মে হাবিবা রোজা তাহসান ও রোজা বর্তমানে আছেন মালদ্বীপে। হানিমুনে গিয়ে চমৎকার সময় কাটাচ্ছেন তারা। তাহসান হানিমুনের কোনও ছবি শেয়ার না করলেও তার স্ত্রী উম্মে হাবিবা রোজা শেয়ার করেছেন দারুণ দারুণ সব ছবি, ভিডিও। ছবিতে নবদম্পতির মুখে, চোখে, ঠোঁটে রোমান্টিক আবহ, সেই সঙ্গে দারুণ উচ্ছ্বসিত তারা। সময় কাটাচ্ছেন নিজের মতো করে।

পোস্টের ক্যাপশনে রোজা লিখেছেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা এত শক্তিশালী, এত ঐশ্বরিক।’ তাহসান ও রোজা তাহসান ও রোজা

ছবিতে লাল টুকটুকে টপসে রোজা একদম ঝলমল করছেন। নতুন বর তাহসানও কম যান না। গোলাপি শার্টে তার চেহারায় নতুন গোলাপি আভা!

উম্মে হাবিবা রোজা উম্মে হাবিবা রোজা এক একটা ছবিতে ঝরে পড়ছে রোজার রূপ-মাধুর্য। তাহসানও উপভোগ করছেন পুরোপুরি। সব মিলিয়ে তাহসান-রোজার ছবিগুলো একদম পারফেক্ট হানিমুনের অনুভূতি দিচ্ছে।উম্মে হাবিবা রোজা উম্মে হাবিবা রোজা উল্লেখ্য, শনিবার (৪ ডিসেম্বর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৭ জানুয়ারি সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপ রওনা হন।

সর্বশেষ - অন্যান্য