মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএমডিএ কর্মচারীর বাড়িতে হামলা

প্রতিবেদক
editor
জুলাই ৮, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড় এলাকায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মেসবাউল হক। বর্তমানে তিনি পঞ্চগড় জোনে কর্মরত। এর আগে তিনি বিএমডিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি ছিলেন।

রোববার (৬ জুন) বিকেল ৩টার দিকে তার বসতবাড়িতে এই হামলা চালায় একদল লোক। ভুক্তভোগীর স্ত্রী নাসিমা বেগম রাজপাড়া থানায় দায়ের করা অভিযোগে জানান, ওইদিন প্রতিবেশী মোঃ ইব্রাহিম (৩০), মোঃ ইউসুফ আলী (৩২), ঈমাম আলী (৪০) সহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জন ব্যক্তি তাদের বাড়িতে জোরপূর্বক অনধিকার প্রবেশ করেন। তারা পরিবারটির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গালিগালাজ ও জানালার থাই দরজাসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন।

নাসিমা বেগম আরো জানান, তারা বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা আরো উত্তেজিত হয়ে উঠে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তারা প্রাণ রক্ষার্থে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ফের ভয়ভীতি প্রদর্শন করেন এবং বড় ধরনের ক্ষতির হুমকি দেন।

তবে এ ব্যাপারে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অন্যান্য