শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নেতানিয়াহুকে ‘কঠোর বার্তা’ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের

প্রতিবেদক
editor
অক্টোবর ২৫, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘কঠোর বার্তা’ দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

বিজ্ঞাপন শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পলিটিকো। এতে বলা হয়েছে, ট্রাম্পের কঠোর বার্তা নেতানিয়াহুকে পৌঁছে দিয়েছেন ভান্স।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধবিরতি চলার মধ্যে গত রোববার গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ৪০ বেসামরিক ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একাধিক কর্মকর্তা ইসরায়েলি এ বর্বরতা নিয়ে বলেছেন ইসরায়েল ‘নিয়ন্ত্রণের বাইরের’ কাজ করেছে।

এছাড়া ফিলিস্তিনের পশ্চিমতীরের বাকি অংশ দখলের জন্য ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যে প্রাথমিক আইন পাস হয়েছে এ নিয়েও ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটির সমালোচনা করেছেন। তবে তিনি বলেছেন, ইসরায়েল পশ্চিমতীর অধিগ্রহণ করতে পারবে না।

দখলদার ইসরায়েলের প্রায় সব নীতিতে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু পশ্চিমতীর নিয়ে ট্রাম্প প্রশাসন এখন যে অবস্থান নিয়েছে এটি খুবই ‘অস্বাভাবিক’ ঘটনা।

এদিকে ইসরায়েল ছাড়ার আগে জেডি ভান্স সরাসরি পশ্চিমতীর অধিগ্রহণের আইন পাস নিয়ে সমালোচনা করেছেন। তিনি ইসরায়েলে থাকা অবস্থায় এ ধরনের আইন পাসকে নিজের জন্য ‘অপমানজনক’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

সূত্র: পলিটিকো

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কানাডায় সাধারণ নির্বাচনে জয় পেল ক্ষমতাসীন লিবারেল পার্টি

তারেক রহমানকে দেখতে এভারকেয়ারের সামনে বিএনপি নেতা-কর্মীদের ভিড়

রোহিঙ্গা প্রত্যাবাসন : জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বসম্মত প্রস্তাব পাস

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ

নতুন জীবনের আগে শরীর থেকে প্রাক্তনের স্মৃতি মুছলেন সামান্থা!

চট্টগ্রামে সংখ্যালঘু নির্যাতনরোধে হিন্দু জাগরণ মঞ্চের সমাবেশ

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

পতিত সরকারের ঘনিষ্ঠ নেসকোর নির্বাহী পরিচালকের চাকরির মেয়াদ নবায়নের সুপারিশে ক্ষোভ

জয়ে দিয়ে বছর শেষ করলো আর্জেন্টিনা

বিভিন্ন পণ্য রপ্তানি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে : কৃষি উপদেষ্টা