বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

প্রতিবেদক
editor
আগস্ট ২২, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ফার্মা কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪১ জন। রাজ্যের আনাকাপাল্লে শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অচ্যুতাপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি এসসেন্টিয়া কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার জন্য এনটিআর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেলা কালেক্টর বলেছেন, কোনো চুল্লি বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের ধারণা, বিদ্যুৎ সংযোগ থেকে কোথাও আগুন লেগেছে। ওই প্ল্যান্টে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন। স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে মধ্যাহ্নভোজের সময় ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং তিনি জেলা কালেক্টর ও পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, প্রত্যেককে ঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আগুন নেভাতে ছয়টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এবং লোকজনকে উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। জেলা কালেক্টর জানিয়েছেন, ওই ইউনিটের ভেতরে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ইসকনকে নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন সমাবেশ

রাশমিকার মেয়ের বিপরীতেও আমি অভিনয় করব : সালমান

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল: শিক্ষা ভবনের সামনে পুলিশ-আদিবাসী শিক্ষার্থীদের সংঘর্ষ

চিকিৎসকদের ওপর হামলা, সঞ্জয় পাল গ্রেপ্তার

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল

সরকার হুকুমমতো কাজ করাতে চাইলে এই চেয়ারে থাকব না গ্যারান্টি দিতে পারি : সিইসি

ইউএনডিপিসহ ১৮ উন্নয়ন সহযোগীর সঙ্গে মতবিনিময় করবে ইসি

উপদেষ্টা কাকে বানাবেন, সে দায়িত্ব সম্পূর্ণ প্রধান উপদেষ্টার : ফখরুল

নদী এলাকা পরিদর্শনে চীনা রাষ্ট্রদূত ও পানিসম্পদ উপদেষ্টা

‘নকল ঐশ্বরিয়া’ বলে কটাক্ষ, জবাব দিলেন উর্বশী